জাল কাগজপত্র করে জমি জবরদখল করার চেষ্টা - The News Lion

জাল কাগজপত্র করে জমি জবরদখল করার চেষ্টা

 


দি নিউজ লায়নঃ       জাল কাগজপত্র করে জমি জবরদখল করার চেষ্টা ও ঘর করার অভিযোগ বাধা দিলে আক্রান্ত একই পরিবারের 17 বছর বয়সী এক যুবক সহ ও তার মা। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের মালঞ্চ বাঙাল পাড়া এলাকায়। ওই আক্রান্ত পরিবারের অভিযোগ, তাদেরই এক আত্মীয় তাদের নিজের জমির জাল কাগজপত্র তৈরি করে জবর দখল করার চেষ্টা করছে এছাড়াও ওই জমিতে ঘর করার অভিযোগ। 


ওই জমিতে ঘর করার সময় রাশেদা বিবির 17 বছর বয়সী ছেলে বাধা দিতে যাই, বাধা দিতে গেলে বেধড়ক মারধর করে। রাশেদা বিবি ঠেকাতে গেলে তাকেও চ্যালা কাঠ দিয়ে বেধড়ক মারধর করে ও তার হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওই আত্মীয়র বিরুদ্ধে। 


এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার শান্তিপুর থানার দ্বারস্থ হল রাশেদা বিবি ও তার ছেলে, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে রাশেদা বিবি। রাশেদা বিবির দাবি, আমার জমির সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তারা জাল কাগজপত্র তৈরি করে জমি জবর দখল করার চেষ্টা করছে। পুলিশ এর সঠিক তদন্ত করুক আর দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.